পরিবহণ সমস্যা মেটাতে উদ্যোগী বারুইপুর পূর্বের বিধায়ক - The News Lion

পরিবহণ সমস্যা মেটাতে উদ্যোগী বারুইপুর পূর্বের বিধায়ক

 


দি নিউজ লায়ন;   বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে দীর্ঘদিনের পরিবহণ সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার। সোমবার বিধায়কের আবেদনে পরিবহন সমস্যা খতিয়ে দেখতে বারুইপুরে এলেন পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। এদিন তিনি বারুইপুরের ফুলতলায় বিডিও অফিসে বিধায়ক, মহকুমাশাসক, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ছিলেন বিভিন্ন পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্যরা। 


পরে বারুইপুরে কেন্দ্রীয় বাস টারমিনাসও বিধায়কের সঙ্গে ঘুরে দেখেন মন্ত্রী। বাস টারমিনাসে গিয়ে কোনও কর্মীর দেখা না পেয়ে বিরক্ত হন মন্ত্রী। এক কর্মী পরে হাজির হলে তাঁকে ধমকও দেন মন্ত্রী। রাজ্যে কড়া বিধিনিষেধ উঠে গেলে যেন বাস নিয়মিত থাকে এই জায়গায় সেই ব্যাপারে কর্মীদের নির্দেশ দেন মন্ত্রী।


 এদিনের বৈঠকে মন্ত্রীর কাছে সবাই কয়েকটি বাস চালু করার জন্য দেখতে বলেন। অনেক টাকা দিয়ে অটো ভাড়া করে ফুলতলায় এসে বাস ধরতে হয় বলে অভিযোগ করেন অনেকে। তাঁর   কাছে ধোসাহাট থেকে হাওড়া ভায়া বারুইপুরের উত্তরভাগ, পিয়ালি টাউন থেকে কলকাতা, সোনারপুর থেকে শিয়ালদহ, ফুলতলা থেকে সুন্দরবনের ঝড়খালি, বারুইপুর থেকে শিয়ালদহ, বারুইপুর থেকে ধর্মতলা, জয়নগর থেকে কৈখালী, পিয়ালি টাউন থেকে ঘটকপুকুর হয়ে এয়ারপোর্ট বাস পরিষেবা চালু করার ব্যাপারে প্রস্তাব দেন বিধায়ক। 



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.